রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

সিংগাইরে মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক মতবিনিময়

-
ফরিদ হোসেন,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি  / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জের সিংগাইরে মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিংগাইর উপজেলার চারিগ্রাম শাহাদত আলী খান উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এবং সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহের কারণে সমাজে অস্থিরতা ও সহিংসতা বাড়ছে। এসব সামাজিক ব্যাধির নেতিবাচক প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, সম্মিলিতভাবে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করা হলে সমাজে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনা সম্ভব। অন্যথায় পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। তাই মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews