সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি জয়পুরহাটে ৩ হাজার ৮ পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক শিবালয়ে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার কিশোরগঞ্জে জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা জনতার দেশকণ্ঠের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান অবশেষে আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত সোহাগের পরিবারের বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.) আধ্যাত্মিকতার শিখরে থেকেও সমাজ সংস্কারে অনন্য অবদান রেখে গেছেন মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা স্বেচ্ছাশ্রমে সড়কের ভাঙা অংশ সংস্কার করলেন দিরাইয়ের যুবকরা

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, দুইজনকে ১ লাখ টাকা জরিমানা

-
মোঃ গোলাম মোস্তফা | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা ২ হাজার ১৫০ কেজি সার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।

গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইসলামপুর এলাকার মো. বেলাল মিয়া, পিতা—মৃত আকবর আলী এবং মো. মানিক উদ্দিন, পিতা—রমিজ উদ্দিনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিনের সমন্বয়ে পুলিশের একটি দল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি আভিযানিক দল অংশ নেয়।

অভিযানের সময় অভিযুক্তদের বসতবাড়ির গোয়ালঘর, খড়ির মাচা ও ধানের গোলা থেকে ৪২টি বস্তায় মোট ১ হাজার ৫০০ কেজি ইউরিয়া এবং ৬৫০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তিরা অসাধু উপায়ে স্থানীয় সার ডিলারদের কাছ থেকে বিপুল পরিমাণ সার সংগ্রহ করে অবৈধভাবে মজুদ করেছিলেন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত দুই ব্যক্তির কাছ থেকে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারী উপজেলার সার বিতরণ প্রক্রিয়ায় পুলিশ কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে অবৈধভাবে ফায়দা নিতে না পারে, সে বিষয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ সতর্ক রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews