রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি

-
আব্দুল কাদের, জয়পুরহাট প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে পাঁচবিবিতে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে হেলাল-শিপলু পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি হানিফ কাউন্টারের ম্যানেজার রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল।

এ সময় বক্তব্য দেন সভাপতি প্রার্থী এম এ হেলাল। তিনি বলেন, ‘আমরা নির্বাচিত হলে শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করব। কোনো শ্রমিক যাতে হয়রানির শিকার না হন, বিপদে-আপদে ইউনিয়ন যাতে শ্রমিকদের পাশে থাকে, কল্যাণ তহবিল আরও শক্তিশালী করা এবং মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। তাই আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।’

এছাড়াও বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম মর্তুজা শিপলু, কার্যকরী সভাপতি প্রার্থী ইকবাল হোসেন ইকবাল, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সভাপতি হারুনুর রশিদ সজলসহ অন্যান্য শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকরা।

অনুষ্ঠানে হেলাল-শিপলু পরিষদের প্রার্থীরা শ্রমিকদের কল্যাণ, অধিকার সংরক্ষণ ও সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

উল্লেখ্য, আগামী ১২ সেপ্টেম্বর জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews