রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

পাঁচবিবিতে দানেজপুর প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন

-
আব্দুল কাদের, জয়পুরহাট প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দানেজপুর প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে।

শনিবার, ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় দানেজপুর ডিগ্রি কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ লীগের উদ্বোধন করা হয়।

দানেজপুর জনকল্যাণ ক্লাবের আয়োজনে এবং নবীন খেলোয়াড়দের সহযোগিতায় অনুষ্ঠিত এ ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল।

এ সময় তিনি বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করার পাশাপাশি শৃঙ্খলাবোধ তৈরি করে এবং তরুণদের সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে সহায়তা করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি বণিক সমিতির যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ছানোয়ার এবং বিশিষ্ট ব্যবসায়ী মহাতা আলী বাবু।

এ ছাড়া দানেজপুর জনকল্যাণ ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ক্লাবের সদস্য শুভ, ইমন, মারুফ, হোজাইফা, মুহিদ এবং স্থানীয় ক্রীড়াপ্রেমী ও নবীন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় দানেজপুর ফুটবল একাদশ ও গোপালপুর ফুটবল একাদশ। দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে উদ্বোধনী ম্যাচ ঘিরে মাঠে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যেই এ ফুটবল লীগের আয়োজন করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews