রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের মানিকগঞ্জ জেলা কমিটি অনুমোদিত

-
ফরিদ হোসেন,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি  / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

“সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ”-এর মানিকগঞ্জ জেলা ইউনিটের পূর্বের কমিটি বিলুপ্ত করে ২১ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য, অর্থাৎ ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৭ পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে।

সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মো. খাইরুল আলম রফিক ও মহাসচিব খাইরুল ইসলাম আল আমিনের যৌথ স্বাক্ষরে স্মারক নং- ০০০.০০১২৫.০০০৯.০০০১২.২০২৬.০৩৯, তারিখ ১ সেপ্টেম্বর ২০২৬ ইং-এর মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সেল প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম সাইফুল্লাহ। আইন উপদেষ্টা হিসেবে রয়েছেন রাকিবুল ইসলাম মিনহাজ ও আজিজুল হক অপু।

সভাপতি হিসেবে শাহিন তারেক (দৈনিক ইনকিলাব, জেলা প্রতিনিধি), সিনিয়র সহ-সভাপতি হিসেবে সাইদুল আমিন আলমগীর (আমার বার্তা, জেলা প্রতিনিধি) এবং সহ-সভাপতি হিসেবে আবুল বাশার আব্বাসী (দৈনিক সংগ্রাম, জেলা প্রতিনিধি), মো. সালমান খান (দৈনিক ইত্তেফাক, দৌলতপুর প্রতিনিধি) ও আকমল হোসেন (সাপ্তাহিক অগ্নিবিন্দু, সম্পাদক) দায়িত্ব পেয়েছেন।

সাধারণ সম্পাদক হয়েছেন মো. আল-আমীন (রোহেল) (প্রতিদিনের কাগজ, মাল্টিমিডিয়া প্রতিনিধি)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোমিনুর রহমান সালেহী (ফেস দ্যা পিপল, জেলা প্রতিনিধি) ও সুজন মোল্লা (ইন্টা টিভি, জেলা প্রতিনিধি)।

সাংগঠনিক সম্পাদক মো. আল-আমীন (গ্রিন টিভি, মফস্বল প্রতিনিধি), সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন (জনতার দেশকণ্ঠ, জেলা প্রতিনিধি), অর্থ সম্পাদক এস এম হাবিবুল্লাহ (আলোচিত কণ্ঠ, জেলা প্রতিনিধি), দপ্তর সম্পাদক খাবাব হোসেন তোহা (দৈনিক ইনকিলাব, শিবালয় প্রতিনিধি), ক্রীড়া সম্পাদক হাসান শিকদার (দৈনিক গণকণ্ঠ, জেলা প্রতিনিধি), প্রচার সম্পাদক মুহসিনুর রহমান মাতুর্ক (এশিয়ান মিরর, জেলা প্রতিনিধি) এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে জুবায়ের আনসারি (কাগজের বার্তা, জেলা প্রতিনিধি) দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইঞ্জি. লুৎফর রহমান (দৈনিক সংগ্রাম, সাটুরিয়া প্রতিনিধি), জয়-ই-আকাশ (কালবেলা, উপজেলা প্রতিনিধি), মীর্জা সেলিমউজ্জামান (রূপসি বাংলা টিভি, ঘিওর উপজেলা প্রতিনিধি), মো. সেলিম মিয়া (কালবেলা, জেলা প্রতিনিধি), ফারুক হোসেন (রূপসি বাংলা টিভি, শিবালয় প্রতিনিধি) এবং খন্দকার মিজান (মানিকগঞ্জের খবর, জেলা প্রতিনিধি)।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, তারা মানিকগঞ্জ জেলায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews