রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাদারীপুর জেলা পুলিশ বেতার বেইজ স্টেশন পরিদর্শন করলেন টেলিকমের এডিআইজি

-
মাহাবুবুল ইসলাম,মাদারীপুর প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুর জেলা পুলিশ বেতার বেইজ স্টেশন পরিদর্শন করেছেন পুলিশের টেলিকম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিআইজি (এ অ্যান্ড এফ) জনাব এস এম ফজলুর রহমান। রোববার (৬ সেপ্টেম্বর) তিনি মাদারীপুরে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মাদারীপুরে পৌঁছানোর পর জেলা পুলিশ সুপার জনাব মোঃ ফজলে এলাহী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে।

এরপর ডিআইজি এস এম ফজলুর রহমান মাদারীপুর পুলিশ লাইন্সে অবস্থিত জেলা পুলিশের বেতার বেইজ স্টেশনের বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বেইজ স্টেশনের সার্বিক কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

বার্ষিক পরিদর্শন শেষে তিনি জেলা পুলিশের সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং পুলিশের যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর ও গতিশীল রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় মাদারীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকে কেন্দ্র করে জেলা পুলিশ বেইজ স্টেশন এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews