রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

পাঁচবিবিতে যৌথ অভিযানে ১২ হাজার টাকা জরিমানা

-
আব্দুল কাদের, জয়পুরহাট প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি বাজারে ভেজাল পণ্য বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে যৌথ অভিযান পরিচালনা করেছে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি বাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে পণ্য ও ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় ভেজাল পণ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জয়পুরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মেহেদী হাসান এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়া।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, খাদ্যপণ্যের মান বজায় রাখা এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক কোনো কার্যক্রমে জড়িত না হওয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তারা।

এ বিষয়ে জয়পুরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মেহেদী হাসান বলেন, “জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান বাজারে ভেজাল ও অনিয়ম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews