সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

সাংবাদিকের বাড়ি থেকে ৬৫৬ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, স্ত্রী আটক

আব্দুল কাদের।।জয়পুরহাট প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও রাষ্ট্রীয় স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে অভিযুক্ত শাহীন আলমের বাড়িতে যৌথ অভিযান চালিয়েছে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।গত বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পশ্চিম উচনা গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ তার স্ত্রীকে আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো. শাহীন আলম (৩৮) পালিয়ে যায়।

 

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) জানায়, অধিনায়কের নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা স্থানীয় মেম্বার, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শাহীন আলমের বসতঘরে তল্লাশি চালায়। এসময় ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৩৩,৭৯৭ টাকা, ৫টি মোবাইল ফোন (১টি সচল, ৪টি অচল) ও ১টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ২ লাখ ৩২ হাজার ৯৭ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, পলাতক শাহীন আলম পশ্চিম উচনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, চাঁদা আদায় এবং ছোট ছোট গ্যাং গঠন করে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচারের অভিযোগও তদন্তাধীন রয়েছে।

টাস্কফোর্স জানায়, গত ৮ ও ৯ সেপ্টেম্বর মাদক মামলার আসামি সাদ্দাম হোসেন, পলাশ মিয়া ও স্থানীয় মেম্বার লাইজু মিয়ার অভিযোগেও শাহীন আলমের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের তথ্য মিলেছে।

এ ঘটনায় পলাতক শাহীন আলমকে প্রধান আসামি ও তার স্ত্রী মোছা. উম্মে হাবিবাকে সহযোগী আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক নারী ও জব্দকৃত আলামত পাঁচবিবি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews