সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি জয়পুরহাটে ৩ হাজার ৮ পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক শিবালয়ে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার কিশোরগঞ্জে জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা জনতার দেশকণ্ঠের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান অবশেষে আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত সোহাগের পরিবারের বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.) আধ্যাত্মিকতার শিখরে থেকেও সমাজ সংস্কারে অনন্য অবদান রেখে গেছেন মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা স্বেচ্ছাশ্রমে সড়কের ভাঙা অংশ সংস্কার করলেন দিরাইয়ের যুবকরা

হৃদবন্ধন সাহিত্য পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

-
আল আমিন সুমন আহমদ।। সিলেট জেলা প্রতিনিধি  / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নগরীর নাইওরপুলস্থ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ ভবনের (লিফট-৬) ‘হোটেল ফরচুন গার্ডেন হলরুমে’ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ, সিলেট’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় অনুষ্ঠিত এ সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক, কবি ও গবেষক মুহিবুর রহমান কিরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গল্পকার ও লেখক জামান মাহবুব, সাংবাদিক ও লেখক লিয়াকত শাহ ফরিদী, কবি, সম্পাদক ও ভাস্কর পুলিন রায়, কবি ও লেখক অমিতা বর্দ্ধন এবং সাংবাদিক ও লেখক ফারুক আহমদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সাহিত্যপ্রেমী ও সংগঠনটির সদস্যদের স্বাগত ও শুভেচ্ছা জানান অনুষ্ঠান উদযাপন পরিষদের সদস্য সচিব মিহির মোহন এবং হৃদবন্ধন সাহিত্য পরিষদের সভাপতি হিমাংশু রায় হিমেল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ধ্রুব গৌতম, উপস্থাপক ফারুক হাসান, রণবিজয় চক্রবর্তী অনিরুদ্ধ, অসীম তালুকদার, সুবি বেগম, রুবি বেগম, প্রদীপ বর্দ্ধন, নজরুল ইসলাম, অমর কুমার দত্ত, সাংবাদিক বিপ্লব চক্রবর্তী, প্রিয়াংকা চক্রবর্তী, হানিফ আহমেদ, সুদীপ চৌধুরী, সুরেন্দ্র চন্দ্র সরকার, লাকী পুরকায়স্থ মজুমদার, পপি ভৌমিক, বিমি রায় ও অনামিকা দাসসহ আরও অনেকে।

আলোচনা সভা ও অতিথিদের শুভেচ্ছা বক্তব্য শেষে সাহিত্য পরিষদের নতুন কমিটির আনুষ্ঠানিক অভিষেক সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews