সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি জয়পুরহাটে ৩ হাজার ৮ পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক শিবালয়ে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার কিশোরগঞ্জে জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা জনতার দেশকণ্ঠের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান অবশেষে আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত সোহাগের পরিবারের বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.) আধ্যাত্মিকতার শিখরে থেকেও সমাজ সংস্কারে অনন্য অবদান রেখে গেছেন মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা স্বেচ্ছাশ্রমে সড়কের ভাঙা অংশ সংস্কার করলেন দিরাইয়ের যুবকরা

মুমিনদের হৃদয়ে আনন্দ, ভালোবাসা ও রহমতের বার্তা নিয়ে আসে রবিউল আউয়াল: হুসাইন আহমদ

-
ছালেহ আহমদ।। উপজেলা প্রতিনিধি, বিশ্বনাথ / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ বলেছেন, পবিত্র রবিউল আউয়াল একটি বরকতময় ও মহিমান্বিত মাস। মুমিনদের হৃদয়ে আনন্দ, ভালোবাসা ও রহমতের বার্তা নিয়ে আসে এই মাস। আশিকানে মোস্তফা রাসুলে করিম (সা.)-এর আশিকরা অধীর আগ্রহে অপেক্ষা করেন, কখন রবিউল আউয়াল মাস আসে। এ মাস এলে তাঁরা আনন্দ প্রকাশ করেন, মুবারক র‍্যালি ও মাহফিলের আয়োজন করেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্বনাথ উপজেলার শাহজালাল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলার ৩ নম্বর অলংকারী ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত নাত প্রতিযোগিতা ও মুবারক র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন হযরত শাহজালাল (রহ.) ডিএস পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদ্রাসা, মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল কাদির।

অলংকারী ইউনিয়ন শাখার সভাপতি জাহান মাহমুদ তানজিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মুমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ সুফি মোজ্জাম্মিল আলী আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সাদিকুর রহমান, সংগঠনের ঢাকা মহানগরীর সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাসান আহমদ, বিশ্বনাথ উপজেলা আল ইসলাহর সহসভাপতি মাওলানা আকমল হোসাইন শাকুর, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা সভাপতি নুরুল ইসলাম মুবিন, কামাল বাজার ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা সাইফুল্লাহ আলালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে একটি মুবারক র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে তালামীযে ইসলামিয়ার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews