সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

চাঁদপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

-
মোহাম্মদ মামুন খান ।। হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় চাঁদপুর শহরের মুনিরা ভবনে চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন নাজিউর হিকমা।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সততা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে শিক্ষার্থীদের ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে চাঁদপুরকে শিক্ষা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে আরও এগিয়ে নিতে হবে। অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতায় মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল। তবে একটি ভালো ফলাফলই শিক্ষাজীবনের শেষ কথা নয়। জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা, সৃজনশীলতা ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার পাশাপাশি প্রযুক্তির ইতিবাচক ব্যবহার এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, জিপিএ-৫ অর্জন করা শিক্ষার্থীদের জন্য যেমন আনন্দের, তেমনি এটি তাদের পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয়। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, মানবিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা ও জ্ঞানই দেশের সবচেয়ে বড় সম্পদ। ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ অর্জন করতে হবে। মাদক, অপরাধ ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রেখে পড়াশোনা ও সৃজনশীল কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, একটি শিক্ষিত ও সচেতন প্রজন্মই পারে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সালমা সুলতানা সেলিম বলেন, আজকের সংবর্ধনা শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। এ অর্জন ধরে রাখতে তাদের আরও বেশি মনোযোগী ও পরিশ্রমী হতে হবে।

তিনি বলেন, ছেলে-মেয়েদের উচ্চশিক্ষায় এগিয়ে নিতে অভিভাবকদের পাশাপাশি সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে চাঁদপুরের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা ও হাইমচর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং চাঁদপুর জেলা ও হাইমচর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা পাওয়া মেধাবী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, জিপিএ-৫ অর্জন তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। জেলা পর্যায়ে এমন আয়োজন তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন ও উচ্চশিক্ষার জন্য অনুপ্রেরণা জোগাবে।

তারা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে কঠোর পরিশ্রম করার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষার্থীরা তাদের সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষকদের দিকনির্দেশনা ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। খাবার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা আনন্দঘন পরিবেশে একসঙ্গে গ্রুপ ছবি তোলেন। এ সময় পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews