রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

-
আব্দুল কাদের, জয়পুরহাট প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধরঞ্জী ফুটবল মাঠে ধরঞ্জী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (ডিকেএসপি) আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, খেলাধুলা মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার পরিধি আরও বাড়ানো প্রয়োজন। নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করা গেলে তরুণ প্রজন্মকে সুস্থ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান, আওলাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ইউপি সদস্য আমজাদ হোসেন, ধরঞ্জী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি আবু সালেহ মোহাম্মদ মুসা (মুন্না), সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী ম্যাচে ২ নম্বর ওয়ার্ড ও ৭ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews