রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি জয়পুরহাটে ৩ হাজার ৮ পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক শিবালয়ে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার কিশোরগঞ্জে জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা জনতার দেশকণ্ঠের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান অবশেষে আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত সোহাগের পরিবারের বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.) আধ্যাত্মিকতার শিখরে থেকেও সমাজ সংস্কারে অনন্য অবদান রেখে গেছেন মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা স্বেচ্ছাশ্রমে সড়কের ভাঙা অংশ সংস্কার করলেন দিরাইয়ের যুবকরা

দিরাইয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

-
হুমায়ুন কবির,দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ও লতিফিয়া ক্বারী সোসাইটি দিরাই উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিরাই পৌর শহরের জালাল সিটি সেন্টারের হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দিরাই উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা নাছির উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক ছাদিক আহমদ ময়না মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সল আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সদস্য মাওলানা কাজী ফিরুজ আলী, দিরাই পৌর আল ইসলাহর সভাপতি ও লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা হারুনুর রশিদ, দিরাই আল ইসলাহর সহসভাপতি মুফতি মাওলানা আব্দুল গফফার জিহাদী, দিরাই আল ইসলাহর সহসভাপতি ও লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা ছানুয়ার হোসেন ইমন, সুনামগঞ্জ জেলা তালামীযের সহসাধারণ সম্পাদক জুবায়ের আহমদ এবং দিরাই তালামীযে ইসলামিয়ার সভাপতি মাওলানা মনছুর আহমদ।

এ সময় সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও তাঁর দেখানো শান্তি ও সৌহার্দ্যের পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা ব্যক্তি ও সমাজজীবনে ইসলামের নীতি-আদর্শ বাস্তবায়নের মাধ্যমে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার আহ্বান জানান।

বক্তারা বলেন, মহানবী (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ রেখে গেছেন। তাঁর জীবন ও কর্ম অনুসরণ করলে ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews