সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি জয়পুরহাটে ৩ হাজার ৮ পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক শিবালয়ে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার কিশোরগঞ্জে জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা জনতার দেশকণ্ঠের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান অবশেষে আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত সোহাগের পরিবারের বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.) আধ্যাত্মিকতার শিখরে থেকেও সমাজ সংস্কারে অনন্য অবদান রেখে গেছেন মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা স্বেচ্ছাশ্রমে সড়কের ভাঙা অংশ সংস্কার করলেন দিরাইয়ের যুবকরা

সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সংবর্ধনা ও মতবিনিময় সভা

-
নিউজ ডেস্ক ।। জনতার দেশকণ্ঠ / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারীর সৈয়দপুরে সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নসহ পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, নীলফামারীর প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি-৩০৭ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক সভাপতি অধ্যক্ষ আবদুল গফুর সরকার, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিন আকতার শাহিন এবং সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামানিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সভাপতি মোঃ রশিদুল হক সরকার।

মতবিনিময় সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, শিক্ষার্থীদের পাঠদান, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা ও মতবিনিময় সভাকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews