
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলাধীন বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নাতিয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিয়ানীবাজার সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। নাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের পাশাপাশি মাহফিলে নাতে রাসুল (সা.) পরিবেশন ও আলোচনা অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক।
বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সদস্য হাফিজ আব্দুল বাছিত জবলু, সিলেট পূর্ব জেলা সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হোসেন, বিয়ানীবাজার উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, বিয়ানীবাজার পৌর আল-ইসলাহ সভাপতি বদরুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা আল-ইসলাহ সাধারণ সম্পাদক হাফিজ গৌছ উদ্দীন, বিয়ানীবাজার পৌর আল-ইসলাহ সাধারণ সম্পাদক আবু বকর আবু।
এছাড়া উপস্থিত ছিলেন লতিফিয়া কারী সোসাইটি বিয়ানীবাজার উপজেলা সভাপতি মাওলানা কাজী কাওছার আহমদ, সহ-সভাপতি মাওলানা আব্দুল বাছিত আরিফী, সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কামাল হোসেন মাথহুরী, তাফসীরুল কুরআন পরিষদ বিয়ানীবাজার সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক হোসেন আহমদ, চান্দগ্রাম এ.ইউ ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আছহাব উদ্দীন এবং বড়লেখা উপজেলা আল-ইসলাহ সহ-সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ-অফিস সম্পাদক রুহুল আমিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক ছাব্বির আহমদ আফজল, কাতার আল-ইসলাহর সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর, সংগঠনের বিয়ানীবাজার উপজেলা সভাপতি জফরুল আলম, বিয়ানীবাজার পৌর সভাপতি তানজিম আহমদ রিফাত, বিয়ানীবাজার উপজেলা সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান এবং বিয়ানীবাজার পৌর সাধারণ সম্পাদক আবু তাইয়্যিব মো. নোমান।
এসময় সংগঠনের বিয়ানীবাজার উপজেলার সাবেক আহ্বায়ক মাওলানা রুহুল আমীন, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক সভাপতি হিজবুল হোসাইন তারেক, বিয়ানীবাজার উপজেলার সাবেক সভাপতি মাওলানা রাসেল আহমদ, বিয়ানীবাজার পৌর শাখার সাবেক সভাপতি আমিনুর রশিদ রনি, বিয়ানীবাজার উপজেলার সাবেক সভাপতি আবুল হাসান মামুন, সাবেক সহ-সভাপতি মাওলানা ইকবাল হোসেন, বিয়ানীবাজার উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা শাহীন আহমদ, হাবিবুর রহমান হিফজুর, চান্দগ্রাম এ ইউ ফাজিল মাদরাসার ভিপি আব্দুল বাকি, বিয়ানীবাজার সরকারি কলেজের সহ-সভাপতি তারেকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমদ রুমেল, সাংগঠনিক সম্পাদক কাশিম উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নাত প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইসলামী সংস্কৃতি, নাতে রাসুল (সা.) পরিবেশন এবং ধর্মীয় মূল্যবোধের চর্চাকে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে নাত পরিবেশনের পাশাপাশি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।