রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি জয়পুরহাটে ৩ হাজার ৮ পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক শিবালয়ে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার কিশোরগঞ্জে জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা জনতার দেশকণ্ঠের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান অবশেষে আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত সোহাগের পরিবারের বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.) আধ্যাত্মিকতার শিখরে থেকেও সমাজ সংস্কারে অনন্য অবদান রেখে গেছেন মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা স্বেচ্ছাশ্রমে সড়কের ভাঙা অংশ সংস্কার করলেন দিরাইয়ের যুবকরা

যৌথ অভিযানে মাদক ও রাম দাসহ যুবক আটক

-
আব্দুল কাদের, জয়পুরহাট প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও মোবাইল ফোনসহ রিপন আহম্মেদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাট এবং হাকিমপুর থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে রিপন আহম্মেদকে আটক করা হয়।

আটক রিপন আহম্মেদ হাকিমপুর উপজেলার বড় ডাঙ্গাপাড়া গ্রামের জরীব উদ্দিনের ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২৫টি কুকিজেসিক ইনজেকশন (অ্যাম্পুল), একটি বড় দেশীয় রাম দা এবং একটি Oppo A5 Pro অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।

অভিযান শেষে আটক রিপন আহম্মেদ এবং তার কাছ থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংশ্লিষ্টদের দাবি, আটক রিপন আহম্মেদের বিরুদ্ধে হাকিমপুর থানায় এর আগে একটি হত্যা মামলা এবং একাধিক মাদক মামলা রয়েছে। তবে এসব মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মাদকদ্রব্যের বিস্তার ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Link Slug:

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews