
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুজতবা হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, হযরত বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.) ছিলেন আল্লাহ তায়ালার প্রিয় বান্দাদের অন্যতম। তিনি ইলমে তাসাউফের সর্বোচ্চ শিখরে পৌঁছতে সক্ষম হয়েছিলেন। পাশাপাশি ইলমে শরীয়ত, মারিফাত ও তরিকতের জ্ঞানেও তিনি ছিলেন অনন্য।
তিনি বলেন, সকল যুগের ও সকল শতাব্দীর অলি-আউলিয়ারা হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-কে অলিকুল শিরোমণি হিসেবে সম্মান, শ্রদ্ধা ও ভক্তি করে আসছেন। আধ্যাত্মিকতার শিখরে অবস্থান করেও তিনি সমাজ সংস্কারে অনন্য অবদান রেখে গেছেন। তৎকালীন অন্যায়কারী শাসক ও দুর্নীতিপরায়ণ বিচারকদের সামনে তিনি নির্ভীকভাবে সত্য কথা বলতেন।
মাওলানা মুজতবা হাসান চৌধুরী ফুলতলী আরও বলেন, তাঁর সান্নিধ্যে এসে অসংখ্য অপরাধী ব্যক্তি পাপের পথ ছেড়ে তওবা করে স্বাভাবিক ও সৎ জীবনে ফিরে এসেছেন। তাঁর খানকাহ ও মাদ্রাসা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হতো। আল্লাহর মহান এই ওলির জীবন ও কর্ম আমাদের জন্য অনুসরণীয়।
ফাতেহা-ই ইয়াজদাহাম উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেটের একটি অভিজাত হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমরান আহমদ সুফির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু, সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদ, সিলেট পূর্ব জেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক এবং দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সহসভাপতি আব্দুল মান্নান, নাজমুল ইসলাম শিহাব, ফয়ছল ইসলাম, সহসাধারণ সম্পাদক নাজমুল হোসাইন রাজন, মুহাম্মদ নিজাম উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ তালুকদার, শামসুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল মুহিত জানু, সহপ্রচার সম্পাদক আব্দুল মজিদ নোমান, অফিস সম্পাদক শুয়াইবুল ইসলাম, সহঅফিস সম্পাদক মাহবুব আহমদ, প্রশিক্ষণ সম্পাদক জাকির হোসাইন, সহপ্রশিক্ষণ সম্পাদক নজরুল ইসলাম, ছাবিল আহমদ, সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ শামছুল ইসলাম, আব্দুস সামাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাবিবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলা সভাপতি নুরুল ইসলাম মুবিন, সিলেট সদর পূর্ব উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম, বালাগঞ্জ উপজেলা সভাপতি রেদওয়ান আহমদ, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসা সভাপতি দিলোয়ার হোসাইন, মোগলাবাজার থানা সভাপতি মঈন উদ্দিন, ওসমানীনগর উপজেলা সহসভাপতি সৈয়দ মিজানুর রহমান, দক্ষিণ সুরমা থানা সহসভাপতি মারজান আহমদ ফাহিম, সিলেট সদর পশ্চিম উপজেলা সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, বিশ্বনাথ উত্তর উপজেলা সাধারণ সম্পাদক মিজান রায়হান, মাদারবাজার এফ.ইউ. ফাজিল মাদ্রাসা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ হোসেন, দক্ষিণ সুরমা থানা সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক রাহেল আহমদসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে হযরত বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.)-এর জীবন, আধ্যাত্মিক সাধনা, ইসলামী শিক্ষা ও সমাজ সংস্কারে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। শেষে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।