রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি জয়পুরহাটে ৩ হাজার ৮ পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক শিবালয়ে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার কিশোরগঞ্জে জাতীয়তাবাদী অটোরিকশা-ভ্যান শ্রমিক দলের আলোচনা সভা কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা জনতার দেশকণ্ঠের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান অবশেষে আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত সোহাগের পরিবারের বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.) আধ্যাত্মিকতার শিখরে থেকেও সমাজ সংস্কারে অনন্য অবদান রেখে গেছেন মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা স্বেচ্ছাশ্রমে সড়কের ভাঙা অংশ সংস্কার করলেন দিরাইয়ের যুবকরা

শিবালয়ে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

-
ফরিদ হোসেন। মানিকগঞ্জ জেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জের শিবালয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মো. হালিম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত শিবালয় থানার ঝড়িয়ার বাগ চরকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হালিমের নিজ বসতঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. হালিম ঝড়িয়ার বাগ চরকান্দি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত হেলাল উদ্দিন এবং মায়ের নাম হামেদা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ সূত্রে জানা যায়, অভিযান শেষে উপপরিদর্শক মোর্শেদ আলম বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবালয় থানায় হালিমের বিরুদ্ধে নিয়মিত মামলা করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews