রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

মানিকগঞ্জে ব্যাটারি চুরি করতে গিয়ে জামাইয়ের হাতে শ্বশুর নিহত

-
ফরিদ হোসেন,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি  / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জ সদর উপজেলায় অটোরিকশার ব্যাটারি চুরির সময় শ্বশুরের সঙ্গে ধস্তাধস্তিতে জামাইয়ের আঘাতে সিদ্দিকুর রহমান (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরে স্থানীয়রা অভিযুক্ত জামাই রাসেলকে আটক করে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন।

রোববার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সিদ্দিকুর রহমানের অটোরিকশার ব্যাটারি চুরি করতে সেখানে যান তাঁর মেয়ের জামাই রাসেল। অটোরিকশার কাছে শব্দ পেয়ে সিদ্দিকুর রহমান ও তাঁর ছেলে ঘর থেকে বের হয়ে আসেন। অন্ধকারে চোর সন্দেহে তারা রাসেলকে আটক করেন। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

ধস্তাধস্তির একপর্যায়ে রাসেলের আঘাতে সিদ্দিকুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়দের দাবি, পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে রাসেলকে আটক করেন এবং তাকে মারধর করেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেলকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে হেফাজতে নেয়। গণপিটুনিতে আহত রাসেলকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় সিদ্দিকুর রহমান নামে একজন মারা গেছেন। প্রাথমিকভাবে চুরির সময় আঘাতের ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরে জানা যায়, অভিযুক্ত রাসেল নিহতের মেয়ের জামাই।

ওসি আরও বলেন, আহত রাসেলকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews