রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা সভাপতির পদত্যাগ

নীলফামারী প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট-এর নীলফামারী জেলা শাখার সভাপতি পদসহ সংগঠনের সকল দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আল মিজান ইসলাম। গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রদত্ত এক অব্যাহতির আবেদনপত্রে তিনি এ পদত্যাগের কথা জানান।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক অনিবার্য কারণবশত এবং নিজস্ব সীমাবদ্ধতা ও ব্যস্ততার কারণে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই সংগঠনের গতিশীলতা ও প্রশাসনিক কর্মকাণ্ড অব্যাহত রাখার স্বার্থে তিনি নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

দায়িত্ব পালনকালে কার্যনির্বাহী কমিটি, জেলা ও উপজেলা পর্যায়ের সহযোদ্ধা সাংবাদিক এবং উপদেষ্টাদের কাছ থেকে পাওয়া ভালোবাসা, আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে দায়িত্ব পালনকালে কোনো অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান এবং সংগঠনের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews