রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর

-
সরওয়ার কামাল ।। ষ্টাফ রিপোর্টার / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবান পৌরসভা এলাকায় ভারী বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি। জনদুর্ভোগ কমিয়ে স্বাভাবিক যোগাযোগব্যবস্থা দ্রুত ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করারও নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বান্দরবান জেলা শহরের পৌরসভার আওতাধীন বন্যায় ক্ষতিগ্রস্ত ৯টি গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন অবকাঠামো সরেজমিনে পরিদর্শনকালে মন্ত্রী এসব নির্দেশনা দেন।

পরিদর্শনকালে মন্ত্রী পৌর এলাকার বিভিন্ন স্থানে বন্যা ও অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সড়ক, রাস্তার পাশের অবকাঠামো এবং যোগাযোগব্যবস্থার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ক্ষতিগ্রস্ত সড়কগুলোর কোথায় কী ধরনের সংস্কার প্রয়োজন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকেও তথ্য নেন তিনি।

এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন পার্বত্য মন্ত্রী। বন্যার কারণে সড়ক যোগাযোগে কী ধরনের সমস্যা তৈরি হয়েছে এবং এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীদের কী ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে, সেসব বিষয়েও খোঁজখবর নেন তিনি।

মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে বান্দরবান পৌর এলাকার বিভিন্ন সড়ক ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রমে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামত করে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করতে হবে।

তিনি বলেন, শুধু সাময়িকভাবে সড়ক চলাচলের উপযোগী করলেই হবে না; ভবিষ্যতে যাতে অতিবৃষ্টি ও বন্যার পানিতে সড়কগুলো সহজে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও গুরুত্ব দিতে হবে। টেকসইভাবে সড়ক ও অবকাঠামো নির্মাণ এবং সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

পার্বত্য মন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। কোথায় জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন, তা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করতে হবে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ দ্রুত লাঘবের পাশাপাশি ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত সড়কগুলোর বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, সংস্কারের পরিকল্পনা প্রণয়ন এবং দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।

এ সময় বান্দরবান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসির আরাফাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের আশ্বাস দেন। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের মাধ্যমে পৌর এলাকার স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ফিরিয়ে আনার প্রত্যাশা করছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews