রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

দূর্লভপুর মুহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বায়েজীদ আহমদের ওমরাহ গমন উপলক্ষে দোয়া মাহফিল

-
আল আমিন সুমন আহমদ ।। সিলেট প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে অবস্থিত দূর্লভপুর মুহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বায়েজীদ আহমদের পবিত্র ওমরাহ পালন উপলক্ষে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রফিক আহমদ সভাপতিত্ব করেন। এতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ওমরাহগামী সুপার মাওলানা বায়েজীদ আহমদ বক্তব্য রাখেন। তিনি পবিত্র ওমরাহ পালনের সফর যেন নির্বিঘ্ন, সুন্দর ও কবুল হয়, সেজন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া ও শুভকামনা কামনা করেন।

এ সময় মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমরান আহমদ, শিক্ষক অজিত মনি দাসসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা মাওলানা বায়েজীদ আহমদের ওমরাহ সফরের সফলতা ও সুস্থতা কামনা করেন এবং তার জন্য দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুল গফুর, সিদ্দেক আলী, সিরাজ মিয়া ও আব্দুল ওয়াহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মাওলানা বায়েজীদ আহমদের পবিত্র ওমরাহ পালন সফর যেন নিরাপদ ও কবুল হয়, তার শারীরিক সুস্থতা এবং মাদ্রাসা, দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews