রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

খাবারের টাকা চাওয়ায় বৃদ্ধাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে সড়ক অবরোধ; রবি শিক্ষার্থী আটক

-
মোঃ শরিফুল ইসলাম ।। সিরাজগঞ্জ শাহজাদপুর / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে খাবারের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে ফেরদৌসী বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে অভিযুক্ত শিক্ষার্থী ফেরদৌসকে আটক করে থানায় নিয়ে যায় শাহজাদপুর থানা পুলিশ।

জানা যায়, শাহজাদপুর পৌর শহরের বিসিক রোড এলাকায় অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী হোস্টেলের শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে রান্না করা খাবার সরবরাহ করে আসছিলেন রামবাড়ি মহল্লার বাসিন্দা জ্যোতির স্ত্রী ফেরদৌসী বেগম। শিক্ষার্থীদের কাছে খাবার সরবরাহের বকেয়া টাকা পাওনা ছিল তার।

ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত শিক্ষার্থী ফেরদৌসের কাছে তার প্রায় পাঁচ হাজার টাকা বকেয়া ছিল। বিভিন্ন সময়ে পাওনা টাকা চাইলে ওই শিক্ষার্থী নানা টালবাহানা করতেন। সোমবার সকালে ফেরদৌসের কাছে বকেয়া টাকা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ফেরদৌসী বেগমকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

ঘটনার প্রতিবাদে রামবাড়ি মহল্লার বাসিন্দারা বিসিক রোডে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী হোস্টেলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা অভিযুক্ত শিক্ষার্থীর শাস্তির দাবি জানান। এতে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ও পরিদর্শক তদন্ত মো. নাজমুল কাদের ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পুলিশ আহত ফেরদৌসী বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পরবর্তীতে ঘটনাস্থলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. নজরুল ইসলামও উপস্থিত হন। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থী ফেরদৌসকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী ফেরদৌসী বেগম বলেন, “দীর্ঘদিন ধরে হোস্টেলের শিক্ষার্থীদের খাবার পরিবেশন করে আসছি। ফেরদৌসের কাছে আমার পাঁচ হাজার টাকা বকেয়া রয়েছে। বিভিন্ন সময়ে টাকা চাইলে সে নানা ধরনের টালবাহানা করত। সকালে বকেয়া টাকা চাইলে সে আমাকে মারধর করে গুরুতর আহত করেছে।”

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. নজরুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত জানতে পারিনি। এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা অবশ্যই দুঃখজনক। আমি এখনো ভুক্তভোগী ও অভিযুক্ত শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে পারিনি। সবার সহযোগিতা নিয়ে বিষয়টির একটি সুন্দর সমাধানের চেষ্টা করছি।”

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews