রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশের যুগ্ম সেক্রেটারি জেনারেল হলেন আহসান হাবীব মানিক

-
নিউজ ডেস্ক ।। জনতার দেশকণ্ঠ / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

স্বেচ্ছায় রক্তদান ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ২০২৬-২০২৭ সেশনের জন্য ‘জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশ’-এর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে যুগ্ম সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পেয়েছেন সারাদেশে মানবিক কর্মকাণ্ডের জন্য পরিচিত তরুণ স্বেচ্ছাসেবক আহসান হাবীব মানিক।

‘জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশ’ একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি ‘জাগ্রত ব্যবসায়ী জনতা বাংলাদেশ’-এর একটি অঙ্গসংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করে।

দেশব্যাপী স্বেচ্ছাসেবী কার্যক্রমে নতুন গতি আনা, জরুরি সময়ে রক্তের চাহিদা পূরণ এবং তরুণ সমাজকে মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে যুক্ত করার লক্ষ্যেই নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন আঞ্জুমান আরা ডলি এবং সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন মোঃ জাভেদ নাছিম। তাদের নেতৃত্বে দেশব্যাপী রক্তদাতা ও স্বেচ্ছাসেবকদের একটি সুসংগঠিত নেটওয়ার্ক গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

নবগঠিত কেন্দ্রীয় কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল কাইউম। ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন শান্ত্বনা আক্তার নূরী, বিপ্লবী কাজী খলিল, কামরুল ইসলাম চৌধুরী রাফি ও করবী চক্রবর্তী।

যুগ্ম সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন তুলন মন্ডল, আহসান হাবীব মানিক, ফারুক মিয়া, কাজী জাহান ও আশিকুল ইসলাম বিজয়। এসিষ্ট্যান্ট সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পেয়েছেন নুসরাত জাহান নদী।

সাংগঠনিক সম্পাদক হিসেবে লয়ন কানিজ ফাতিমা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক হিসেবে মেহেদী হাসান এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে রোহান ইসলাম ও ইলে আবুল কালাম দায়িত্ব পেয়েছেন।

নারী ও শিশু বিষয়ক সম্পাদক হয়েছেন নাজনিন নাহার বিথী। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নুসরাত জাহান কথা, আলম সওদাগর, রনী আহমেদ, রফিক ই আর ইসলাম, মোঃ রবিন আহমেদ ও মোঃ আরিফুল ইসলাম।

উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন হাফিজা শাহীন ও মোঃ শাফিউল বাশার।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, দেশের বিভিন্ন প্রান্তে জরুরি রক্তের চাহিদা পূরণ, নতুন রক্তদাতা তৈরি এবং তাদের একটি সুসংগঠিত নেটওয়ার্কের আওতায় নিয়ে আসাই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি বিভিন্ন মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

সংগঠনের স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সমাজের সর্বস্তরের মানুষ, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত সহযোগিতায় মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ আরও শক্তিশালী হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews