সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারীর ফুটানি বাজারে সারের গোডাউনে অভিযান, ৩০ বস্তা টিএসপি জব্দ; ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাট সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান লালমনিরহাটে এফডিইবির ইঞ্জিনিয়ার সমাবেশ অনুষ্ঠিত দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা সিংগাইরে পেঁপের বাম্পার ফলন, কেজি ৩ টাকাতেও মিলছে না ক্রেতা মাদারীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক ক্ষেতলালে পূজামণ্ডপ পরিদর্শন ও নুরুল ইসলামের নেতৃত্বে ৫০০ মোটরসাইকেলের শোডাউন মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে শিশুদের উপচে পড়া ভিড়, বেডে ঠাঁই নেই—ভোগান্তিতে রোগী ও স্বজনেরা আদিতমারীতে পূজামণ্ডপ পরিদর্শন ও শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন চেয়ারম্যান প্রার্থী আবু বাক্কার সিদ্দিকের

ইসলামী ব্যাংকে একচ্ছত্র সিদ্ধান্তের অবসান ও পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

-
রায়হান ইসলাম ।। নীলফামারী ক্রাইম রিপোর্টার / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বর্তমান সংকট নিরসন, একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের অবসান এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী শহরের প্রধান সড়কের পাশে ইসলামী ব্যাংকের স্থানীয় গ্রাহক, সচেতন নাগরিক ও কর্মকর্তা-কর্মচারীদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে বিভিন্ন সংকট ও অব্যবস্থাপনার কারণে সমস্যার মুখোমুখি হয়েছে বলে তারা মনে করেন। পরিচালনা পর্ষদে একক প্রভাব ও সিদ্ধান্ত গ্রহণের কারণে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও দাবি করেন তারা। এতে আমানতকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

বক্তারা ব্যাংকটির বর্তমান সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, অনিয়ম ও স্বজনপ্রীতি বন্ধ এবং সততা, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান।

তারা বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ব্যাংকের ঐতিহ্য ও গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলে ধরেন বক্তারা।

বক্তারা আরও বলেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে দাবিগুলোর সমর্থনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। কর্মসূচিতে নীলফামারীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ইসলামী ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews