সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আল মিজানকে হুমকি ও অপপ্রচারের অভিযোগ, আইনি পদক্ষেপের প্রস্তুতি দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটিতে জনতার দেশকণ্ঠের দুই প্রতিনিধি

-
নিউজ ডেস্ক ।। জনতার দেশকণ্ঠ / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সভাপতি আনারুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক ডোমার উপজেলা প্রতিনিধি মোঃ মুজাদিদে আলফেছানি

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও সমৃদ্ধ করার লক্ষ্যে কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে আনারুল ইসলাম রানা সভাপতি এবং দৈনিক জনতার দেশকণ্ঠের ডোমার উপজেলা প্রতিনিধি মোঃ মুজাদিদে আলফেছানি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া দৈনিক জনতার দেশকণ্ঠের বিশেষ প্রতিনিধি মোঃ আনোয়ারুল ইসলাম কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

সংগঠনটির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী নীলফামারী জেলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চাকে আরও বেগবান করা এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার উদ্দেশ্যে নতুন নেতৃত্ব অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটিতে পূর্বের সভাপতি আল মিজান ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন আনারুল ইসলাম রানা। এর আগে গত বুধবার ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পদত্যাগপত্র প্রকাশ করেন বিদায়ী সভাপতি আল মিজান ইসলাম।

এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পারিবারিক ও নিজস্ব সিদ্ধান্তের কারণেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। একই সঙ্গে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী দিনে সংগঠনের অগ্রগতিতে সুন্দর ও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নতুন দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত সভাপতি আনারুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক মোঃ মুজাদিদে আলফেছানি জানান, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মান উন্নয়ন, সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষা এবং নীলফামারী জেলার গণমাধ্যমকর্মীদের একসূত্রে গেঁথে পেশাদারিত্বের সঙ্গে কাজ করাই হবে তাদের মূল লক্ষ্য।

তারা আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে কাজ করার চেষ্টা থাকবে। একই সঙ্গে সাংবাদিকতার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার চর্চা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।

সংগঠনের সার্বিক লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে জেলা পর্যায়ের সকল সদস্য, প্রবীণ ও নবীন সাংবাদিক এবং শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক এই রদবদল ও নতুন কমিটির কার্যকারিতা অবিলম্বে কার্যকর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews