রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির সমাবেশ ও মিছিল

-
আব্দুল কাদের, জয়পুরহাট প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে পাঁচবিবি পাঁচমাথা মোড়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইটের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম মাস্টার, পৌর বিএনপির নেতা সাইফুল ইসলাম পিন্টু, সহকারী প্রভাষক মোঃ আহসান হাবিব এবং জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ নাজমুল হক জনি।

এছাড়া জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, যুবদল নেতা গোলাম রব্বানী মাস্টার, আনিছুর রহমান আনিছ, লিটন মন্ডল, রিপন আকন্দ, মাহমুদ হোসেন মামুন, মিজানুর ও রহিদুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ রাহিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি জনাবুর রহমান জনি, আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, মহীপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমান ও সম্পাদক মোঃ সাকিব হোসেন বক্তব্য দেন।

সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর মধ্যে উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তার, সম্পাদিকা রাজিয়া সুলতানা, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন ও সম্পাদিকা গুলশান আরা গ্যালিনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি পাঁচবিবি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews