রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার

মানিকগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রার ঐক্য পরিষদের স্মারকলিপি

-
মুহাম্মদ সুজন মোল্লা, ঘিওর উপজেলা (মানিকগঞ্জ)প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নিকাহ্ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র অক্ষুণ্ন রাখা, শূন্য পদে নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগ ও লাইসেন্স প্রদানসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে নিকাহ্ রেজিস্ট্রার ঐক্য পরিষদ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনটির নেতারা মানিকগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপিতে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন, ১৯৭৪-এর অধীন প্রণীত বিধিমালা ২০০৯-এর বিধি ১৩ অনুযায়ী নিকাহ্ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র অক্ষুণ্ন রেখে শূন্য পদে নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগ ও লাইসেন্স প্রদানের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের মুসলিম নিকাহ্ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে বিবাহ ও তালাক নিবন্ধনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বিবাহ নিবন্ধনের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক নানা দায়িত্ব পালনের ক্ষেত্রেও নিকাহ্ রেজিস্ট্রাররা ভূমিকা রাখছেন। তবে বিভিন্ন সময়ে তাদের মামলা, হয়রানি ও প্রশাসনিক নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে বলেও স্মারকলিপিতে দাবি করা হয়।

সংগঠনটির নেতাদের দাবি, বর্তমানে একজন নিকাহ্ রেজিস্ট্রার মাসে গড়ে পাঁচ থেকে সাতটি বিবাহ নিবন্ধন করে থাকেন। সীমিতসংখ্যক নিবন্ধন থেকে প্রাপ্ত আয় দিয়ে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে পরিবার-পরিজনের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে একই অধিক্ষেত্রে একাধিক নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগ করা হলে কর্মরত নিকাহ্ রেজিস্ট্রারদের আয় আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তারা বলেন, বিদ্যমান অধিক্ষেত্র অক্ষুণ্ন রেখে শূন্য পদে নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগ ও লাইসেন্স প্রদান করা হলে সাধারণ মানুষের বিবাহ নিবন্ধনসেবা সহজ ও ধারাবাহিক থাকবে। একই সঙ্গে কর্মরত নিকাহ্ রেজিস্ট্রারদের জীবিকা নির্বাহের সুযোগও বজায় থাকবে।

নিকাহ্ রেজিস্ট্রার ঐক্য পরিষদের নেতারা আইন ও বিধিমালা অনুযায়ী শূন্য পদে নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগ, বিদ্যমান অধিক্ষেত্র সংরক্ষণ এবং তাদের অন্যান্য যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কাজী সমিতি মানিকগঞ্জ জেলা সভাপতি মাওলানা ফজলুর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আবু দাউদসহ জেলার বিভিন্ন ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রাররা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews