রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

নির্মাণাধীন সোনাহাট সেতু ঝুঁকিতে, দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন

-
মোঃ গোলাম মোস্তফা | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ওপর নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। বালু উত্তোলনের কারণে নির্মাণাধীন সেতুটি ঝুঁকিতে পড়ার পাশাপাশি নদের তীর রক্ষা বাঁধ ও আশপাশের ফসলি জমি ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী সড়কে দুধকুমার নদের ওপর প্রায় ১৩০ বছরের পুরোনো একটি রেল সেতু রয়েছে। সেতুটি ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় এর দক্ষিণ পাশে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ২০১৯ সালে প্রায় ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ নতুন সেতুর নির্মাণকাজ শুরু করে।

অভিযোগ রয়েছে, নির্মাণাধীন সেতুর কাছাকাছি এবং পানি উন্নয়ন বোর্ডের তীর রক্ষা বাঁধের পাশে তিনটি ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছে। নদীর তলদেশ থেকে নির্বিচারে বালু তোলার ফলে সেতুর পিলার ও আশপাশের নদীতীরের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে তীর রক্ষা বাঁধ ও কৃষিজমি ভাঙনের ঝুঁকিও বাড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, নিজের পুকুরের তলা সমান করার জন্য তার একটি ড্রেজার চলছে।

অপর এক বালু উত্তোলনকারী আলম হোসেন জানান, তার ড্রেজার কয়েক দিন ধরে বন্ধ রয়েছে। তিনি ড্রেজারটি সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ করা পুলিশের কাজ নয়। তবে প্রশাসন চাইলে পুলিশ দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ জানান, বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি)-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, নির্মাণাধীন গুরুত্বপূর্ণ সেতু ও তীর রক্ষা বাঁধের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews