রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

নারীঘটিত অভিযোগে শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

মোঃ শরিফুল ইসলাম শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / বার্তা পাঠানো হয়েছে
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরনবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কবির উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার গারাদহ ইউনিয়নের চরনবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি শিক্ষক মো. কবির উদ্দিনসহ তিনজনকে পার্শ্ববর্তী টেকুয়াপাড়া গ্রামে গভীর রাতে নারীঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে স্থানীয়রা আটক করেন। এ ঘটনার পর শিক্ষক কবির উদ্দিনের বিদ্যালয়ে প্রবেশ ও দায়িত্ব পালনের বিরোধিতা করছেন এলাকাবাসীর একটি অংশ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিক্ষক কবির উদ্দিনের বিরুদ্ধে একাধিক নারীঘটিত অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে তারা দাবি করেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, একজন শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধনে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. কবির উদ্দিনের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

চরনবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিক্ষক কবির উদ্দিনের বিরুদ্ধে এর আগেও নারীঘটিত একাধিক অভিযোগ ওঠার কথা তিনি শুনেছেন। তাঁর দাবি, সহকারী শিক্ষক হিসেবে কবির উদ্দিনের দায়িত্ব পালনে উদাসীনতা রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে তাকে অন্যত্র বদলির প্রয়োজন রয়েছে বলেও তিনি মত দেন।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews