রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জয়পুরহাটে ২০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে ২০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আছাদুজ্জামান রাব্বি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (১ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে জয়পুরহাট সদর থানাধীন দোগাছী ইউনিয়নের পূর্ব পেচুলিয়া গ্রামের বিল্লাহ শহীদ ইয়াকুবিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবির এসআই আব্দুল্লাহ নোমান, এএসআই (নিঃ) মো. সাজেদুল ইসলাম, এএসআই (নিঃ) সোহেল রানা, কনস্টেবল রাকিবুল ইসলাম ও কনস্টেবল পারভেজ অংশ নেন।

অভিযানকালে চক জগদীশপুর এলাকার বাসিন্দা আছাদুজ্জামান রাব্বির হেফাজত থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews