রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে ক্যাডেট মাদ্রাসার পরিচ্ছন্নতা অভিযান

mijanur rohman
মাহাবুবুল ইসলাম মাদারীপুর জেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুর ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) শহরের ডিসির ব্রিজ এলাকা থেকে এ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়। এতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা হাতে বিভিন্ন সচেতনতামূলক লিফলেট ও প্ল্যাকার্ড নিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন।

অভিযানের অংশ হিসেবে শহরের ২ নম্বর শকুনি রোড ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল তৈরি হতে পারে—এমন স্থানগুলো পরিষ্কার রাখার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানটি পরিচালনা করেন মাদারীপুর ক্যাডেট মাদ্রাসার ব্যবস্থাপনা পরিষদের পরিচালক মো. এনায়েত হোসেন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এলাকাবাসী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা কোনো একটি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews