রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

নীলফামারী অনলাইন শপ’-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, ওসির আইনি ব্যবস্থার আশ্বাস

mijanur rohman
আল মিজান ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নীলফামারীতে ফেসবুকভিত্তিক গ্রুপ ‘নীলফামারী অনলাইন শপ’-কে কেন্দ্র করে সাইবার বুলিং ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, ভুক্তভোগী নারী ও সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ফেক আইডি ও বিভিন্ন ট্রোল কনটেন্টের মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, ছবি বিকৃতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির ঘটনা ঘটছে। এতে নারী শিক্ষার্থী ও অনলাইনভিত্তিক উদ্যোক্তাদের অনেকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা দাবি করেন।

সমাবেশে উপস্থিত নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরে সাংবাদিক আল মিজানের সঙ্গে ফোনালাপে ওসি জিল্লুর রহমান জানান, অভিযুক্তদের শনাক্ত করতে ঢাকা সাইবার সেলের সহায়তা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট, কুরুচিপূর্ণ ছবি বা তথ্য তৈরি ও প্রচারের পাশাপাশি সেগুলো শেয়ার বা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও আইনগত দায় তৈরি হতে পারে। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিক্ষোভকারীরা সাইবার হয়রানি বন্ধে দ্রুত তদন্ত, জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews