রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

মাদারীপুরে বাণিজ্য মেলার আড়ালে র‍্যাফেল ড্রের অভিযোগ

mijanur rohman
মাহবুবুল ইসলাম মাদারীপুর জেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মাদারীপুরে একটি বাণিজ্য মেলার আড়ালে র‍্যাফেল ড্রের নামে লটারির টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। এতে মেলায় আসা সাধারণ দর্শনার্থীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন দর্শনার্থী।

দর্শনার্থীদের অভিযোগ, মেলায় প্রবেশের নির্ধারিত মূল্য নেওয়ার কথা বলে অনেকের কাছে র‍্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি করা হচ্ছে। এ নিয়ে মেলায় আগত সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, মেলা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত র‍্যাফেল ড্রয়ের ফলাফল প্রচার করছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় মাইকিং করেও র‍্যাফেল ড্রয়ের প্রচারণা চালানো হচ্ছে বলে স্থানীয়দের দাবি।

সচেতন নাগরিকদের প্রশ্ন, র‍্যাফেল ড্রয়ের নামে এ ধরনের লটারি আয়োজনের আইনগত বৈধতা রয়েছে কি না। বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলেও দাবি করেছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে প্রচারিত হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এতে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে র‍্যাফেল ড্রয়ের আয়োজনের বৈধতা যাচাই এবং আইনবহির্ভূত কিছু হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews