রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

সাজেকে ৫৪ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

mijanur rohman
ওসমান গণি, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা, চিকিৎসা ও মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির সাজেকে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে ৫৪ বিজিবি।

বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় সাজেকের শিয়ালদহপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাসান ইমাম, এএমসি চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় শতাধিক স্থানীয় অসচ্ছল ও অসুস্থ পাহাড়ি নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

চিকিৎসাসেবা নিতে আসা অলকা রানী ত্রিপুরা, থাইমন্টি ত্রিপুরা, মনির ত্রিপুরা ও কাকোন্তি ত্রিপুরা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য ১০ থেকে ২০ মাইল দূরে যেতে হয়। বিজিবির চিকিৎসক দুর্গম এলাকায় এসে তাদের চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা অসচ্ছল মানুষের জন্য বিশেষভাবে সহায়ক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews