রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ রাঙ্গামাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুর রকিব চন্দনাইশে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দিরে বস্ত্র বিতরণ, উপস্থিত পুলিশ সুপার

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযান: ছাত্রলীগের ২ সদস্যসহ গ্রেপ্তার ৪

mijanur rohman
সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার: / বার্তা পাঠানো হয়েছে
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সক্রিয় সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে ১ অক্টোবর রাত ১০টা থেকে ২ অক্টোবর সকাল সাড়ে ৮টা পর্যন্ত থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চন্দনাইশ থানার মামলা নং-৮, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য শাহেদুল ইসলাম (২০) এবং এহছান করিম জোবায়ের (২২)। এছাড়া সাতবাড়িয়া দক্ষিণ হারলা এলাকার মোহাম্মদ নাছির উদ্দীন এবং চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাজীর পাড়ার মো. ফজল করিম রিয়াদ (২৪) রয়েছেন।

পুলিশ জানায়, শাহেদুল ইসলাম ও এহছান করিম জোবায়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য। অন্যদিকে, ফজল করিম রিয়াদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতে ১০০ টাকা অর্থদণ্ড ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। আদালত মো. ফজল করিম রিয়াদকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

চন্দনাইশ থানার ওসি এস.এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews