রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

পাঁচবিবিতে গোয়ালঘরের সিঁদ কেটে দুটি জার্সি গরু চুরি

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের ফুলবন গ্রামে গোয়ালঘরের সিঁদ কেটে দুটি জার্সি জাতের গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরু দুটির আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে জানিয়েছেন মালিক।

রোববার (৪ অক্টোবর) ভোররাত ৪টার দিকে মৃত মোতরাজ আলীর ছেলে তানজিরুল ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী তানজিরুল ইসলাম জানান, ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান গোয়ালঘরের সিঁদ কাটা। পরে গোয়ালে গিয়ে দেখেন সেখানে থাকা দুটি জার্সি জাতের গরু নেই। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চোরেরা একটি সাদা রঙের পিকআপে করে গরু দুটি শালাইপুর সড়ক দিয়ে চানপাড়া-পাঠানপাড়া এলাকার দিকে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। চুরি যাওয়া গরু উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews