রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান, দুই ভারতীয় গরু আটক

mijanur rohman
স্টাফ রিপোর্টার: মোঃ মফিজুল ইসলাম / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান, দুই ভারতীয় গরু আটক

স্টাফ রিপোর্টার: মোঃ মফিজুল ইসলাম
তারিখ: ৪ অক্টোবর ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুটি ভারতীয় গরু আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। রোববার ভোররাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালংগী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার ভোর আনুমানিক ৫টার দিকে ঝালংগী সীমান্ত দিয়ে ভারতীয় গরু পাচারের গোপন সংবাদ পায় ৬১ বিজিবি। পরে সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল দ্রুত ওই এলাকায় অবস্থান নিয়ে অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে সীমান্ত এলাকা দিয়ে গরু নিয়ে আসার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালতলী এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি ভারতীয় গরু উদ্ধার করেন।

আটক করা গরু দুটির আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত সংশ্লিষ্টরা জানান, পাটগ্রাম সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় গরু আনার চেষ্টা হয়ে থাকে। এসব অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থান ও নজরদারি অব্যাহত রয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews