রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

মাদারীপুরের কুমার নদে নৌকা বাইচ, বৈঠার ছন্দে মুখরিত গাছবাড়িয়া

mijanur rohman
মাহবুবুল ইসলাম প্রতিনিধি, জনতার দেশ কন্ঠ মাদারীপুর জেলা / বার্তা পাঠানো হয়েছে
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মাদারীপুর সদর উপজেলার পূর্ব গাছবাড়িয়ায় কুমার নদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার বিকেল ৪টায় আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ১৩টি নৌকা অংশ নেয়।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচকে ঘিরে নদীর দুই পাড়ে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। বৈঠার ছন্দ আর নৌকার প্রতিযোগিতা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া। এছাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম ওসমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি এলাকার মানুষের বিনোদনের সুযোগ সৃষ্টি এবং তরুণদের মাদক ও নেশা থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করাই তাদের অন্যতম লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জাফর আলী মিয়া এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজনের প্রশংসা করে বলেন, নৌকা বাইচ গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের কাছে আমাদের লোকজ সংস্কৃতিকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews