রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

জয়পুরহাটে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৭টায় জয়পুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাহেবপাড়া মোড়ে এ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।

জয়পুরহাট শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা এবং নাগরিকদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করে তোলা।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ, নালা-নর্দমা এবং পানি জমে থাকা স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সামাজিকভাবে সম্মিলিত ভূমিকা রাখাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মেয়র পদপ্রার্থী হাসিবুল আলম, ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী আব্দুল বাতেন, শহর শাখার আমীর মাওলানা ছাইদুর রহমান, সেক্রেটারি মিজানুর রহমান, পেশাজীবী শাখার আমীর মাওলানা আব্দুর রহিমসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা ডেঙ্গু প্রতিরোধে শহরের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের নাগরিককে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews