রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

১০০ পিস ইয়াবাসহ জয়পুরহাটে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে সোমবার রাত আনুমানিক ১২টার দিকে জয়পুরহাট সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ নোমান, এএসআই (নিরস্ত্র) সাজেদুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) সোহেল রানা, কনস্টেবল রাকিবুল ইসলাম ও কনস্টেবল পারভেজসহ ডিবির একটি দল অংশ নেয়।

অভিযানকালে জয়পুরহাট পৌরসভার হাড়াইল গ্রামের নবীনগর এলাকায় রবিউল ইসলামের গো-খাদ্যের দোকানের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিউল ইসলাম হাড়াইল নবীনগর এলাকার তসলিম উদ্দিন মণ্ডল ও আঞ্জুয়ারা বেগমের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews