রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

জেসাবের ১৪৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের শিক্ষার্থীদের সংগঠন জয়পুরহাট স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন, বগুড়া (জেসাব)-এর ২০২৬–২৭ সেশনের ১৪৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জয়পুরহাটের শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জেসাব শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews