রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

ক্ষেতলালে মহিলাসহ ৬ আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলালে পৃথক অভিযান চালিয়ে মাদক মামলাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মহিলাসহ ছয় আসামিকে গ্রেপ্তার করেছে ক্ষেতলাল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ পারভীনের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলমের নেতৃত্বে সোমবার ক্ষেতলাল থানা এলাকায় মাদকবিরোধী ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মাদক মামলায় মো. আব্দুস সালাম, মো. মুসা মন্ডল ও মো. মুশিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টের ভিত্তিতে মোসা. রেশমা খাতুন, মো. আব্দুর রাজ্জাক ও আবু হোসাইনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ছয় আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার যথাযথ পুলিশি নিরাপত্তায় তাদের জয়পুরহাটের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ক্ষেতলাল থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews