রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

“এটাই কি নতুন বাংলাদেশ? এটাই কি স্বাধীন দেশ? এটাই কি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন?”—রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এমন প্রশ্ন তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

আগের সরকার খারাপ ছিল—এটি যদি আমরা সত্যিই মনে করি, তাহলে নতুন বাংলাদেশে কেন ভালো আচরণ, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করতে পারব না—এমন প্রশ্নও উঠেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ডেইলি স্টার, সমকাল, বিডিনিউজ২৪, আগামীর সময় ও আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ ছয়জন সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে।

সাংবাদিকের ওপর হামলা মানে শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।

হামলাকারী যে দলেরই হোক না কেন, কোনো দলীয় পরিচয়ই তাদের অপরাধকে বৈধতা দিতে পারে না। অপরাধীর একটাই পরিচয়—সে অপরাধী।

ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হোক, হামলার রাজনীতি বন্ধ হোক। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মতের ভিন্নতা থাকবে, কিন্তু হামলা, সন্ত্রাস ও দখলদারিত্ব থাকবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews