রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

ডিমলায় সুপারি বাগান থেকে লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

mijanur rohman
নীলফামারী প্রতিনিধি: / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ডিমলায় সুপারি বাগান থেকে লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকায় সুপারি বাগান থেকে একটি লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) হুসেনের মোড় ও নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি ও ডাঙ্গারহাটের চাল ব্যবসায়ী মো. আফসার আলীর ছেলে মো. মামুন ইসলাম ঢাকা থেকে কার্টনবন্দি অবস্থায় একটি লাশ নিয়ে এসে নিজ বাড়ির সুপারি বাগানে গর্ত করে পুঁতে রাখেন—এমন অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, পরে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি করে রাকিব নামের এক মেডিকেল কোচিংপড়ুয়া তরুণের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। স্থানীয় সূত্রের দাবি, রাকিবের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর থানার হিমনগর এলাকায়।

পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর মামুন নিজেই ঘটনাস্থলে এসে লাশ পুঁতে রাখার স্থানটি চিহ্নিত করে দেন বলে জানা গেছে। বর্তমানে তিনি ডিমলা থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

ঘটনার বিস্তারিত তদন্তে ঢাকা থেকে পুলিশের একটি বিশেষ টিম ডিমলায় এসে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া শেষে সুপারি বাগান থেকে লাশ উদ্ধারের পর ঘটনাস্থলে স্থানীয় উৎসুক জনতার ভিড় দেখা যায়। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অপরাধী যেই হোক, তদন্তে দায় প্রমাণিত হলে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি তাদের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews