রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ‘বাঁশকল’ কর্মসূচি পরিদর্শনে পুলিশ সুপার

mijanur rohman
মোঃ শরিফুল ইসলাম শাহজাদপুর উপজেলা প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ‘বাঁশকল’ কর্মসূচি পরিদর্শনে পুলিশ সুপার

মোঃ শরিফুল ইসলাম
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি

আইনশৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় কমিউনিটি পুলিশিংয়ের অংশ হিসেবে ‘বাঁশকল’ বা বাম্বু ব্যারিকেড কর্মসূচি পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শাহজাদপুর উপজেলার চর নবীপুর বাজারে আয়োজিত এ কর্মসূচি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে পুলিশ সুপার স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পুলিশি কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়ানো এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মাঝে টর্চলাইট, বাঁশি ও শুকনো খাবার বিতরণ করেন।

অনুষ্ঠানে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ স্থানীয় পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, “জনগণের সম্মিলিত সহযোগিতা ছাড়া অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থায়ী উন্নতি সম্ভব নয়। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews