রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসকের উদ্যোগে আছরাঙ্গা দীঘিতে ওয়াকওয়ে নির্মাণের উদ্বোধন

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের ঐতিহ্যবাহী আছরাঙ্গা দীঘিতে ওয়াকওয়ে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় ২৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘আছরাঙ্গা দীঘি ওয়াকওয়ে নির্মাণ’ প্রকল্পটি বাস্তবায়ন করছে জয়পুরহাট জেলা পরিষদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পরিষদের কর্মকর্তারা।

ফলক উন্মোচনের পর মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রকল্পের সফল বাস্তবায়ন এবং এলাকার সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews