রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময়

সিংগাইর থানার দারোগা নাজমুলের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

mijanur rohman
রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

চার্জার ফ্যান, গাড়িভাড়াসহ নানা অনিয়মের অভিযোগ; তদন্তের আশ্বাস পুলিশের

মানিকগঞ্জের সিংগাইর থানার সেকেন্ড অফিসার এসআই (উপপরিদর্শক) মীর নাজমুল হাসানের বিরুদ্ধে চার্জার ফ্যান ও গাড়িভাড়াসহ বিভিন্ন অনিয়ম এবং আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন মহলে চলছে আলোচনা-সমালোচনা।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে—মামলা তদন্ত ও চার্জশিট দাখিলে পক্ষপাতিত্ব, ব্যক্তিগত কাজে জিনিসপত্র ও নগদ অর্থ গ্রহণ, গাড়িভাড়ার বকেয়া টাকা পরিশোধ না করা এবং উদ্ধার করা মাদকদ্রব্যের পরিমাণ জব্দ তালিকায় কম দেখিয়ে মাদক কারবারিকে আদালতে চালান দেওয়াসহ নানা অনিয়ম। এ ছাড়া আপন ভাই-বোনের বিরোধকে কেন্দ্র করে থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলার চার্জশিট দাখিল নিয়েও এসআই নাজমুল হাসানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

সিংগাইর বাসস্ট্যান্ড রেন্ট-এ-কার মালিক ও শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান অভিযোগ করেন, বাসস্ট্যান্ডে একটি বিরোধের ঘটনায় পুলিশের সহায়তা চাইলে এসআই নাজমুল হাসান ব্যক্তিগত ব্যবহারের জন্য তাকে একটি চার্জার ফ্যান কিনে দিতে বলেন। তার দাবি, ফ্যানটির দাম বাবদ তাকে ৭ হাজার টাকা দিতে হয়েছে।

জাহিদুর রহমান বলেন, “সিংগাইর বাসস্ট্যান্ডে কমিটি নিয়ে বিরোধের সময় একটি পক্ষ আমাকে সরিয়ে সেখানে ঢোকার চেষ্টা করছিল। এ বিষয়ে আমি নাজমুল স্যারের শরণাপন্ন হই। তখন তিনি তার বাসায় আইপিএস না থাকায় একটি ফ্যান কিনে দিতে বলেন। পরে আমাকে ফ্যানের মূল্য বাবদ ৭ হাজার টাকা দিতে হয়।”

জাহিদের আরও অভিযোগ, ওসির কথা বলে তার কাছে অতিরিক্ত ১০ হাজার টাকা দাবি করেন এসআই নাজমুল। পরে উপায় না পেয়ে তিনি নগদ ৫ হাজার টাকা দেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর ওই দারোগার হুমকিতে তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও দাবি করেন জাহিদুর রহমান।

অন্যদিকে, দক্ষিণ জামশা গ্রামের বাসিন্দা অপু সরকার অভিযোগ করেন, তার প্রাইভেটকার ৭ হাজার টাকায় ভাড়া নিয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় আসামি আনার কাজে ব্যবহার করেন এসআই নাজমুল। তবে গাড়ির চালককে ৪ হাজার টাকা দেওয়ার পর বাকি ৩ হাজার টাকা আর পরিশোধ করা হয়নি বলে অভিযোগ তার।

অপু সরকার বলেন, “৭ হাজার টাকা চুক্তিতে নাজমুল স্যার আমার গাড়ি ফরিদপুর কোতোয়ালি থানায় আসামি আনার জন্য পাঠিয়েছিলেন। রাস্তায় খরচ বাবদ আমাকে ৩ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপর বেশ কিছুদিন ঘুরে আরও ১ হাজার টাকা সংগ্রহ করতে পেরেছিলাম। কিন্তু বাকি টাকা আর দেননি দারোগা নাজমুল হাসান। ইন্সপেক্টর (তদন্ত) স্বপন স্যার বলার পরও বিষয়টির সমাধান হয়নি। শেষ পর্যন্ত নিজের পকেট থেকে মহাজনকে টাকা পরিশোধ করতে হয়েছে।”

স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, এসআই মীর নাজমুল হাসান পৌর সদরের একটি পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানিতে সহযোগিতা করছেন। তাদের দাবি, ওই পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে থানায় তিনি ‘স্পেশাল দারোগা’ হিসেবেও পরিচিতি পেয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এসআই মীর নাজমুল হাসান। চার্জার ফ্যান ও নগদ অর্থ গ্রহণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমি কোনো ফ্যান বা টাকা নিইনি।”

বকেয়া গাড়িভাড়ার বিষয়ে নাজমুল হাসান বলেন, “ওই সময় তদন্ত স্যার এসআই মেরাজুল ইসলামকে দিয়ে গাড়ি পাঠিয়েছিলেন। সেখানে ভাড়া দেওয়া হয়েছে। হয়তো কিছু কম দিতে পারেন।”

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “জাহিদের কাছ থেকে ফ্যান ও টাকা নেওয়ার বিষয়টি আমি মাসখানেক পর শুনেছি। এছাড়া অপু সরকারের গাড়িভাড়া বকেয়া থাকার বিষয়টি আমার জানা নেই।” বিষয়টি কথা বলে দেখবেন বলেও জানান ওসি।

এ বিষয়ে সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফাহিম আসজাদ বলেন, “কেউ সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ করলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews