রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, পাটগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনে লালমনিরহাটের পুলিশ সুপার আদিতমারিতে দুর্গাপূজার নিরাপত্তায় নতুন উদ্যোগ, প্রতিটি মণ্ডপে বডি ক্যামেরায় নজরদারির পরিকল্পনা মাদারীপুরের রাজৈরে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ

জয়পুরহাটে ৮০ বছরের পুরোনো লাইব্রেরি ও ক্লাব বন্ধ

mijanur rohman
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাট জেলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার আঁতুড়ঘর হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী শহিদ ডা. আবুল কাশেম ময়দানের লাইব্রেরি ও ক্লাবের সব কার্যক্রম গত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে।

জানা গেছে, জরাজীর্ণ ভবন, আর্থিক সংকট এবং সংরক্ষণ ও দেখভালের জন্য প্রয়োজনীয় লোকবল না থাকায় প্রতিষ্ঠার প্রায় ৮০ বছর পর প্রতিষ্ঠানটি এমন দুর্দশার মধ্যে পড়েছে। এরই মধ্যে পুরোনো ভবনের জানালার গ্রিল, বৈদ্যুতিক ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র চুরি হয়ে গেছে।

এদিকে লাইব্রেরি ও ক্লাবের কার্যক্রম বন্ধ থাকায় জেলার সুধীসমাজের মধ্যে আক্ষেপ ও হতাশা দেখা দিয়েছে। তারা মনে করেন, একটি সমৃদ্ধ পাঠকসমাজ গড়ে তোলা এবং শিল্প-সাহিত্যের সৃজনশীল ও সাংস্কৃতিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে ভবনটি সংস্কার অথবা নতুন অবকাঠামো নির্মাণ করা প্রয়োজন।

সুধীজনরা আরও বলেন, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি সচল করা গেলে নতুন প্রজন্মের মধ্যে বই পড়া, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহ বাড়বে।

উল্লেখ্য, জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের পদাধিকারবলে সভাপতি জেলা প্রশাসক। আর প্রতিষ্ঠানটির জায়গাটি জেলা পরিষদের অন্তর্ভুক্ত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews