রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত হাইমচরে ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতা-কর্মীদের মধ্যে আনন্দ

কুমিল্লার হোমনায় প্রবাসফেরত যুবক নিখোঁজ, থানায় জিডি

mijanur rohman
মোঃ মাফুজ মিয়া, স্টাফ রিপোর্টার, হোমনা (কুমিল্লা) / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কুমিল্লার হোমনা উপজেলায় দীর্ঘ আট বছর প্রবাসজীবন শেষে দেশে ফেরা মো. ইকরামুল হক (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ ইকরামুল হক উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুস সালাম মাস্টারের ছেলে। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট বছর প্রবাসে থাকার পর গত ৩০ সেপ্টেম্বর দেশে ফেরেন ইকরামুল। দেশে ফেরার কয়েকদিন পর গত ৩ অক্টোবর বিকেল থেকে সন্ধ্যার দিকে তিনি হোমনা পৌরসভার বাগমারা গ্রামে যান। প্রবাসে থাকা এক পরিচিত বন্ধুর দেওয়া কিছু মালামাল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

বাগমারা যাওয়ার পর থেকেই ইকরামুল হকের সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনো যোগাযোগ হয়নি। পরে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তার ব্যবহৃত মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পরিবার।

ইকরামুলের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে হোমনা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ইকরামুল হঠাৎ নিখোঁজ হওয়ায় তার পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাকে দ্রুত খুঁজে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

কেউ ইকরামুল হকের সন্ধান পেয়ে থাকলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জেনে থাকলে নিকটস্থ থানায় কিংবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews